ভারত সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪৬% নির্ভয়া ফান্ড নির্ধারিত করা হয়েছে নির্দিষ্ট কর্মের তত্ত্বাবধায়ন ও নজরদারির জন্য। আমরা জিজ্ঞাসা করেছিলাম সমাজ কর্মীদের, মহিলা সুরক্ষা সংস্থাদের, ট্রান্স-ক্যোয়ার সক্রিয় কর্মীদের, ‘এই অনুদান কি মহিলা ও জেন্ডার- সঙ্খ্যালঘুদের প্রয়োজন প্রতিফলিত করে?’
উত্তর ছিল ‘না’। তাহলে কোথায় সরকারের অনুদান নির্ধারিত করা হবে সাধারণ স্থান তৈরির জন্য যা তাঁদের সুরক্ষিত শহরের ধারণার সঙ্গে মিলে যাবে? জনসাধারণের প্রতিক্রিয়া একটি সামগ্রিক জনসাধারণের নিরাপত্তার ধারণার কথা বলে যেখানে বিভিন্ন সংগঠন এবং স্টেক হোল্ডালরা একসঙ্গে কাজ করতে পারে একটি নিরাপদ শহর তৈরির জন্য।






এখানে মুম্বাই এবং কলকাতা ভিত্তিক কিছু তৃণমূল স্তরের সংগঠনের উল্লেখ করা হল। এই শহর দুটির ওপর আমরা আমাদের প্রকল্পের আলোকপাত করেছি যা যৌনতা, বর্ণ, ধর্ম, অক্ষমতা এবং শ্রম এই সমস্ত ক্ষেত্রে সিস এবং ট্রান্সজেন্ডার মহিলাদের জন্য এই শহরগুলিকে নিরাপদ করার দিশায় কাজ করছে৷ তাদের সম্পর্কে আরও পড়ুন, তাদের অনুসরণ করুন, তাদের কাজের সাথে যুক্ত হোন বা সহায়তার জন্য তাদের সাথে যোগাযোগ করুন।
![]() | জেন্ডার, প্রযুক্তি এবং যৌনতার সংযোগস্থলগুলি অন্বেষণ করতে, pointofview.org এ দেখুন এবং আমাদের নিউজলেটার ফলো করুন৷ আপনার ফোনে ডিজিটাল নজরদারির জন্য সহায়তার প্রয়োজন হলে, টেকসখীকে(TechSakhi) কে ০৮০ ৪৫৬৮ ৫০০১ নম্বরে কল করুন। |
![]() | সেফসিটিতে যৌন হয়রানির অভিযোগ রিপোর্ট করুন এবং আপনার শহরকে মহিলা ও মেয়েদের জন্য নিরাপদ করুন! সেফসিটি প্ল্যাটফর্ম ডাউনলোড করুন অথবা https://webapp.safecity.in/ এ যান। সমস্যা সমাধানে কমিউনিটিকে যুক্ত করতে এবং নীতি ও পরিকাঠামোর উন্নতির জন্য নাগরিক ও পুলিশ কর্মকর্তাদের দায়বদ্ধ রাখার জন্য তথ্য বিশ্লেষণ করা হয়। আপনার তথ্য অজ্ঞাত থাকে। |
| হসরত-এ-জিন্দেগি মামুলি | হসরাত-এ-জিন্দেগি মামুলি হল মুম্বাইয়ের একটি নন-ফান্ডেড বা তহবিল প্রাপ্ত নয় এমন কুইয়ার ট্রান্স ফেমিনিস্ট সংগঠন। এটা আমাদের নিজেদের মুক্ত হওয়ার স্বাধীনতার জন্য কুইয়ার এবং ট্রান্স সংগ্রামের অংশ। আমরা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সব ধরনের সহিংসতামুক্ত সমাজের প্রতি অঙ্গীকারবদ্ধ। আপনার সাহায্যের প্রয়োজন হলে দয়া করে hasratezindagimamuli@gmail.com এ আমাদের লিখুন। |
![]() | Parcham (http: //www.parchamcollective.org) is a Mumbai-based organisation that empowers marginalised young people through football training, employability skills, and creating inclusive public spaces. We challenge stereotypes, build bridges between communities, and advocate for the rights of minorities and women. Please contact parchamcollective@gmail.com if you’d like to volunteer with Parcham or are seeking support. |
![]() | Sappho for Equality (https://www.sapphokolkata.in/) হল কলকাতার একটি সংগঠন এবং অ্যাক্টিভিস্ট ফোরাম, যেটি পূর্ব ভারতে লেসবিয়ান, বাই সেক্সুয়াল নারী এবং ট্রান্স পুরুষদের অধিকারের জন্য কাজ করে। আমাদের কাজ সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং সুশীল সমাজ সংস্থাগুলির সাথে সম্পৃক্ততার উপর দৃষ্টি নিবদ্ধ করে৷ আপনি সহায়তার জন্য Sappho-এর হেল্পলাইনে কল করতে পারেন: ৯৮৩১৫১৮৩২০ |
![]() | স্বয়ম (https://swayam.info/) হল একটি কলকাতা-ভিত্তিক নারীবাদী নারী অধিকার সংক্রান্ত সংস্থা যা 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। স্বয়ম নারীর ক্ষমতায়ন, নারীর অধিকারের অগ্রগতি এবং সহিংসতা-মুক্ত এবং জেন্ডার-ন্যায় সম্প্রদায় তৈরি করে মহিলা ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা এবং বৈষম্যের অবসান ঘটাতে কাজ করে। https://swayam.info/ |
![]() | কলকাতা আনন্দম ফর ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস (সমতা ও ন্যায় বিচারেরর জন্য কলকাতা আনন্দম) কলকাতা আনন্দম ফর ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস (www.kolkataanandam.org) হল একটি তৃণমূল সংগঠন যা পশ্চিমবঙ্গের গ্রামীন এবং শহরাঞ্চলের রেড লাইট এলাকায় লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কুইর, কোঠি এবং হিজরা (LGBTQKH*) মানুষের অধিকার, মর্যাদা এবং জীবনযাত্রার মান উন্নত করতে কাজ করে। আরও তথ্যের জন্য kolkataanandam@gmail.com এ লিখুন। |